পর্ব চার: ডক্টর আহমদ শরীফ
ডক্টর আহমদ শরীফ ( জন্ম ১৩ই ফেব্রুয়ারি ১৯২১-মৃত্যু ২৪শে ফেব্রুয়ারি ১৯৯৯) ডঃ আহমদ শরীফ । ডাক নাম লেধু । ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি ছিলেন একজন গবেষক , কলামিস্ট , সভাপতি-স্বদেশ চিন্তা সংঘ , সোহরাওয়ার্দী উদ্যানে জন্ম নেয়া ঘাদানিকের তথাকথিত গণআদালতের ২৪ জন গণআদালতীর অন্যতম সদস্য। জন্ম : ১৩ই ফেব্রুয়ারি ১৯২১ সাল। জন্মস্থান : চট্টগ্রামের পটিয়া থানার সুচক্রদন্ডী গ্রাম। পিতা আব্দুল আজিজ , মা সিরাজ খাতুন। পিতা ছিলেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের করণিক । ডঃ আহমদ শরীফ প্রথমে চট্টগ্রামের আলকরণে একটি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন। পরে পটিয়া ইংরেজি উচ্চ বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীতে ভর্তি হন ও ১৯৩৮ সালে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষা পাস করেন। তারপর চট্টগ্রাম কলেজিয়েট কলেজে ভর্তি হন এবং ৪ বছর পর বিএ পাস করেন । ১৯৪২-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ-তে ভর্তি হন ও ১৯৪৪ সালে দ্বিতীয় শ্রেণীতে চতুর্থ হয়ে এমএ পাস করেন। এরপর ১৯৪৫-৪৮ পর্যন্ত লাকসামের পশ্চিমগাঁও নওয়াব ফয়জুন্নেসা ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজে অধ্যাপনা করেন। ১৯৪৭ সালের ৭ই নভেম্বর ফেনীর সাল...